একদিন যেতে না যেতে আবার গরু পাচারের ঘটনা পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের রায়পুর এলাকায়। বৃহস্পতিবার রায়পুর এলাকায় মহানন্দা নদীর ঘাটে আচমকা হানা দেয় মালদা থানার পুলিশ। সেখান থেকে পুলিশ গ্রেফতার করে ১৮ জন গরু পাচারকারীকে। জানা গিয়েছে, তাদের মধ্যে ২ জন পাচারকারী বাংলাদেশী। এছাড়াও পুলিশ ওই জায়গা থেকে উদ্ধার করে ১১ টি গরু, ২ টি ছোটাহাতি গাড়ি ও ৩ টি মোটরসাইকেল। ধৃতদের প্রত্যেকের বাড়ি কালিয়াচক, পুরাতন মালদা, ইংরেজবাজার থানা, বৈষ্ণবনগর, হবিবপুরের বিভিন্ন এলাকায়। ধৃতদের প্রত্যেককে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয় বলে পুলিশ সুত্রে খবর।
মালদা